প্রধান খবরভারত

‘প্রিয়াঙ্কা রাজনীতিতে নামাতে ভয় পাচ্ছেন মোদি’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে দায়িত্ব দিয়ে দল কোনো ভুল করেনি। বরং যোগ্য ব্যাক্তির হাতেই তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব এবং পূর্ব উত্তর প্রদেশ রাজ্যের দায়িত্ব।

প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে প্রবেশের পর এই ভাষাতেই প্রিয়াঙ্কার প্রশংসা করলেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতের জাতীয় কংগ্রেসের সাধারন সম্পাদকের পদে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে তাকে উত্তর প্রদেশের পূর্ব অংশের দায়িত্বও দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার ভাই তথা কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা যথেষ্ট যোগ্য ও শক্তিশালী নেত্রী। বুধবার রাহুল তার কেন্দ্র উত্তর প্রদেশের আমেথিতে দলের প্রচার শুরু করার ফাঁকে বলেন, আমি ব্যাক্তিগতভাবে খুবই আনন্দিত যে, এখন থেকে প্রিয়াঙ্কা আমার সঙ্গে কাজ করবে।

প্রিয়াঙ্কা রাজনীতিতে নামায় কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের যে অভিযোগ বিজেপি আনতে শুরু করেছে, তার প্রত্যুত্তরে রাহুল জানান, প্রিয়াঙ্কা রাজনীতিতে নামাতে বিজেপি আরও বেশি ভয় পেয়ে গিয়েছে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা গান্ধীর কথাবার্তা এবং চালচলনে অনেকেই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী তথা প্রিয়াঙ্কার ঠাকুমা ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান।গতবার ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং আমেঠিতে দলের হয়ে প্রচারে নেমেছিলেন। সেই সময় থেকেই কংগ্রেসের অন্দরে দাবি উঠেছিলো রাহুলের মতো প্রিয়াঙ্কাও রাজনীতিতে আসুন। কিন্ত প্রিয়াঙ্কা নিজে প্রত্যক্ষ রাজনীতিতে নামার ক্ষেত্রে তেমন একটা আগ্রহী ছিলেন না। তবে সক্রিয়ভাবে দলে যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর থেকে কংগ্রেসে এই রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে।

এর আগে বছর দুয়েক আগে একবার প্রিয়াঙ্কাকে দলের কার্যকরি সভাপতি করার ইঙ্গিত দিয়েছিলেন ততকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। যদিও তা হয়নি। শেষ পর্যন্ত ২০১৯ সালে লোকসভা ভোটের আগেই কংগ্রেসের সাধারন সম্পাদক হলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে শেষপর্যন্ত প্রিয়াঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে কংগ্রেসের অন্দরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension