
প্রেমের শাস্তিতে বোনের শিরচ্ছেদ, খণ্ডিত নিয়ে ভাই থানায়!
ভারতের উত্তরপ্রদেশে একই সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জেরে বোনের শিরচ্ছেদ ঘটিয়েছেন ২২ বছর বয়সি এক যুবক।
এই ঘটনার পর অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বারাবাঙ্কি পুলিশ।
উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের তরুণী আসিফা, বয়স ১৮। চাঁদ বাবু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান তিনি।
এরপর তার সঙ্গে পালিয়েও যান। এতে ক্ষুব্ধ হন তরুণীর বড় ভাই রিয়াজ (২২)। এ কারণে শুক্রবার নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেন ওই যুবক।
এরপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দেন। আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক চাঁদকেও পুলিশ আটক করে।
বারাবাঙ্কির এসপি ডি কে সিং জানিয়েছেন, অভিযুক্ত কোনও প্রতিরোধ ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং নিজের অপরাধ স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক পুলিশকে জানায়, গ্রামের একই সম্প্রদায়ের চাঁদ বাবুর সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক থাকায় সে বিরক্ত ছিল। আসিফা এর আগেও তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল, যার পরে তার বাবা এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



