প্রবাস

ড. সিদ্দিকুর রহমানের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের স্বেচ্ছাছারীতা ও অসাংগঠনিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ এক যুক্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে নিয়ে ড. সিদ্দিকুর রহমান যে ভয়ঙ্কর খেলায় মেতেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশ ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মলনের প্রস্তুতি গ্রহন করার জন্য। কিন্তু সিদ্দিকুর রহমান দলীয় প্রধানের নির্দেশ সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিয়েছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভা আহবান করে নিজের ইচ্ছেমত কখনো সভা স্থগিত, কখনো সভার তারিখ পরিবর্তন কিংবা কখনো সভা শুরু হবার আগে বাতিল করে সংগঠন পরিচালনায় এক চরম হঠকারিতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। গত ২৯ জানুয়ারী কার্য্যকরী কমিটির সভা অনুষ্ঠিত না হলেও তার স্বভাব সুলভ চতুরতায় মিডিয়াতে সভা অনুষ্ঠিত হওয়ার অসত্য সংবাদ পরিবেশন করে কেন্দ্রীয় নেতৃত্ব ও সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন। সংগঠনের সাংগঠনিক কাঠামো ও মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ড. সিদ্দিকুর রহমান কিছু অবাস্তব ও অভাবনীয় কর্মসূচী ঘোষণা করে সংগঠনকে প্রশ্ন বিদ্ধ করে তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের পর ড. সিদ্দিকুর রহমান চার বার দীর্ঘ সময় বাংলাদেশ অবস্থান শেষে সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে তার চিরাচরিত বিভক্তি ও বিভাজনের রাজনীতি আবারও শুরু করেছেন। আর তার নোংরা শিকার হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব. মোহাম্মদ আলী সিদ্দিীকী। জনাব সিদ্দিকুর রহমানের সাংগঠনিক ব্যর্থতা, দুরভিসন্ধি,সর্বোপরি নেত্রীর নির্দেশ অমান্যের বিরুদ্ধে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে যে ক্ষোভের দানা বেধেছে, তা অন্য খাতে প্রবাহিত করতে দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ আলী সিদ্দিকীকে শোকজের নাটক তৈরী করেছেন ডঃ সিদ্দিকুর রহমান। আমরা অবিলম্বে ড. সিদ্দিকুর রহমানকে এই সব আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর নির্দেশ বাস্তাবায়নের আহবান জানাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল নেতা-কর্মীকে শত উস্কানীর মুখেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি । আহবানকারীদের রয়েছেন, ডঃ প্রদীপ রন্জন কর,ডঃ মহসীন আলী, ডাঃ মাসুদুল হাসান, ডাঃ আবুল বাতেন, সাইফুল ইসলাম রহিম, রমেশ নাথ, হাজী শফিকুল আলম, চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশা, শাহ মোঃ বক্তিয়ার, মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস, এম এ করিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, সরাফ সরকার, মোঃ জয়নাল আবেদীন, গোলাম রব্বানী, হিন্দাল কাদির বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, মোঃ আক্তার হোসেন, মোঃ আলী লিটু গাজী, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, ফরিদা ইয়াসমিন, শাহীন আজমল, মোঃ রফিকুল ইসলাম,এমদাদুল হক চৌধুরী , সুবল দেবনাথ , মোঃ আশরাফ উদ্দিন , দুরুদ মিয়া রণেল, নাফিকুর রহমান তুরান, এস ইসলাম মামুন, মোঃ হাসান জিলানী, মোঃ এবাদুল হক, গিয়াস উদ্দিন রুবেল ভাট, ফরিদা আরভী, ওয়াহিদুজ্জামান লিটন, মোঃ শাইখুল ইসলাম শিমুল হাসান , তারিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার সবুজ, অহিদুর রহমান মুক্তা, আশরাফ মাসুক, মুঞ্জর চৌধুরী , জুয়েল আহমেদ, গিয়াস উদ্দিন নান্নু, মোঃ কায়কোবাদ খাঁন, হোসেন সোহেল রানা, মোঃ ইলিয়ার রহমান, খাঁন শওকত, মোল্যা এম এ মাসুদ, জেড এ জয়, মোঃ হেলাল মাহমুদ, মাষ্টার নাদের আলী, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান , মোঃ আব্দুল আজিজ, শাহাদত হোসেন, আব্দুস সহিত দুদু, জাহিদ হাসান, আলামিন আকন, হেবাউর রহমান,

বার্তা প্রেরক

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী ও সমর্থকবৃন্দ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension