প্রধান খবরবাংলাদেশরাজনীতি

প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে: শেখ হাসিনা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগ  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার দল আবার ক্ষমতায় আসলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে।  আজ ১৩ ডিসেম্বর দুপুরে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে নির্বাচনী জনসভায় তিনি এ  ঘোষণা দেন।

এসময় তিনি রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুর হাকিমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনও দুর্নীতি পায় নি তারা। আমরা নিজদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে আগে ওইটা (বর্তমান পদ্মাসেতু) নির্মাণ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আমাদের আবার ক্ষমতায় আনতে হবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension