প্রধান খবরযুক্তরাষ্ট্র

গুগলে ‘Idiot’ লিখলে কেন দেখায় ট্রাম্পের মুখ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: গুগলে ইংরেজি ‘idiot’ শব্দটি সার্চ করলেই চলে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটছে বেশ কিছুদিন ধরেই। এমনকি ওই ছবির বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ওই নামে ছবিটি আপলোড করেছে মার্কিন মুলুকেরই এক ওয়েবসাইট।

সম্প্রতি সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হল গুগল সিইও সুন্দর পিচাইকে। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বুধবার সিইও-র কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান জো লফগ্রেন জিজ্ঞাসা করেন, ‘সার্চ অপশনটি কীভাবে কাজ করে যে সব সময়ই এমনটি ঘটে?’ জো লফগ্রেন কংগ্রেসের বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিয়ে দেখান যে সেখানে ট্রাম্পের বেশ কয়েকটি ছবি চলে আসে।

সুন্দর পিচাই, জনপ্রতিনিধিদের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, তা বোঝানোর চেষ্টা করেন। ব্যাখ্যায় তিনি জানান, ২০০টির মতো বিষয় বিবেচনায় নিয়ে কাজ করে গুগলের সার্চ অপশন। এর মধ্যে প্রাসঙ্গিকতা, জনপ্রিয়তা ও অন্যরা কীভাবে সার্চ অপশনটি ব্যবহার করছে, এগুলো গুরুত্বপূর্ণ।

ছবিটি প্রথমে Babyspittle নামে একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল। এটি আমেরিকারই একটি ব্লগ ওয়েবসাইট।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension