যুক্তরাষ্ট্র

ফার্স্টলেডি সহ ২৫ মার্কিনির বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন, তার মেয়ে অ্যাশলে বাইডেন সহ ২৫ মার্কিনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তাদের ঘোষণায় বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে যেহেতু অব্যাহতভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তার জবাবে ‘স্টপ লিস্টে’ ২৫ মার্কিনির নাম যুক্ত করা হয়েছে।

এই তালিকায় আছে কয়েকজন সিনেটর। এর মধ্যে কয়েকজন হলেন মেইনে’র সিনেটর সুসান কলিন্স, কেনটাকির সিনেটর মিশ ম্যাককনেল, আইওয়ার সিনেটর চার্লস গ্রাসলে এবং নিউ ইয়র্কের সিনেটর কির্সটেন গিলিব্রান্ড।

এই তালিকায় আছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক ও যুক্তরাষ্ট্রের সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension