
আন্তর্জাতিক
ফের গুলির শঙ্কায় ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ওই তিন অপরাধী যারা তাকে ওয়াজিরাবাদে হত্যার চেষ্টা করেছিল তারা ফের তাকে গুলি করার অপেক্ষায় আছে। খবর দ্য ডন।
শনিবার (২৬ নভেম্বর) রেহমানাবাদে দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমন শঙ্কার কথা জানান ইমরান খান।
ইমরান বলেন, লাহোর থেকে বের হওয়ার সময় সবাই আমাকে নিষেধ করেছিল। কারণ, আমার পায়ে আঘাতের ব্যথা ও আমার জীবন হুমকির মুখে আছে।
তিনি বলেন, আমি মৃত্যুর খুব কাছে ছিলাম এবং হামলার সময় আমার মাথার ওপর দিয়ে গুলি উড়ে গেছে। যখন আমি পড়ে যাই, আমি জানতাম আল্লাহ আমাকে রক্ষা করবেন।
পিটিআই প্রধান বলেন, তার পা স্বাভাবিক হতে আরও তিন মাস সময় লাগবে।



