প্রধান খবরযুক্তরাষ্ট্র

‘ফোনে কথা নয়, ব্যক্তিগতভাবেই সাক্ষাৎ প্রয়োজন’

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার আমন্ত্রণ জানিয়ে পুতিন বলেন, ‘আমরা ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানাতে প্রস্তুত। আমাদের অতিথি হোন।’ দক্ষিণ আফ্রিকায় ব্রিকস দেশগুলোর ওই সম্মেলনে পুতিন আরও বলেন, ‘ফোনে কথা বলা নয়, ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবেই সাক্ষাৎ করা প্রয়োজন।’
সম্মেলনে ওয়াশিংটন সফরে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান পুতিন। এ সময় ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ইরানের পারমাণবিক চুক্তি, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মতো বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

এ সময় গত ১৬ জুলাই ফিনল্যান্ডের হেলসিঙ্কির বৈঠক খুবই ‘উপযোগী’ হয়েছে বলেও ট্রাম্পের প্রশংসা করেন পুতিন।এদিকে দুই বিশ্ব নেতার বৈঠক নিয়ে ওয়াশিংটনে তুমুল সমালোচনার মধ্যেই ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠকের আগ্রহ প্রকাশ করলেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের বৈঠক প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন তা আমি ভালো করেই বুঝেছি। তার আরও বৈঠক করার ইচ্ছা আছে। আমারও ইচ্ছা আছে। সেজন্য আমি প্রস্তুত। আমাদের দুদেশের ভেতরেও সঠিক পরিবেশ বজায় থাকা কিংবা পরিবেশ সৃষ্টি করাটা জরুরি।’তবে মস্কো সফরের এ আমন্ত্রণে ট্রাম্প কীভাবে সাড়া দিয়েছেন তা জানাননি পুতিন। হোয়াইট হাউজ বলছে, আনুষ্ঠানিক আমন্ত্রণ তারা এখনও পায়নি।
এ বছরের শুরুর দিকে পুতিনকেও হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।যুক্তরাষ্ট্রে বৈঠকের ওই প্রস্তাব সম্পর্কে পুতিন বলেন, ‘আমি ওয়াশিংটন যেতে প্রস্তুত। তবে কাজের সঠিক পরিবেশ তৈরি করা গেলেই কেবল তা হতে পারে।
এর আগে ২০১৩ সালে মিস ইউনিভার্স অনুষ্ঠানের জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়েছিলেন ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension