ভারত

ভারতে ভারী বর্ষণে নিহত ২৭

রূপসী বাংলা ডেস্ক:ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উত্তর প্রদেশ সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্য সরকারের ওই মুখপাত্র জানান, এসময় আরো ১২ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আগ্রায় পাঁচজন, মেইনপুরিতে চারজন, মুজাফফরনগর ও কাসগঞ্জে তিনজন করে, মেরুট ও বারেইলিতে দুইজন করে এবং কানপুর দেহাত, মাথুরা, গাজিয়াবাদ, হাপুর, ঝাঁসি, রায়েবারেলি, জালাউন ও জৌনপুরে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিয়ম মেনে আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রাণকাজের ব্যাপারে কোনও ধরনের শিথিলতা সহ্য করা হবে না। এদিকে আগামী ৪৮ ঘণ্টা আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাতে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension