আন্তর্জাতিক

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত নিহত ১১

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরের স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে পাইলটসহ ১০ জন আরোহী নিহত হয়েছের।

নিহত ১০ জন যাত্রীর মধ্যে ৫ জন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক ছিলেন।
রবিবার (২৮ জুন) স্থানীয় সময় ১১ টার দিকে বিমানটি ন্যান্সিএসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি উড্ডয়নের পরপরই বিমানবন্দরের ঠিক পাশে টমব্লেইন শহরের একটি সড়কের ওপর আছড়ে পড়ে। বিমানের ভেতরে থাকা ১১ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

এতে অন্য কোনো ব্যক্তি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজের স্বার্থে স্থানীয় সাধারণ জনগণকে বিমানবন্দরের চারপাশের এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলতে বলা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা আরো জানায়, বিমানটিতে স্কাইডাইভিং করতে যাওয়া একদল লোক ছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজও ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানের জন্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ ও তদন্তের কাজ শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension