খেলা

বাংলাদেশের চেয়ে ৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:

বাংলাদেশের চেয়ে ৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রান শ্রীলঙ্কা ছাড়িয়ে গেছে দিনের তৃতীয় ওভারেই। সতর্কভাবে ব্যাটিং শুরু করেছেন রোশেন সিলভা ও দিনেশ চান্দিমাল।

এরপর সপ্রথম ঘণ্টার পানি পানের বিরতির পর চতুর্থ বলেই শ্রীলঙ্কান শিবিরে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। তার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন রোশেন সিলভা। ২৩০ বলে ৬ চার ও এক ছক্কায় ১০৯ রান করেছেন রোশেন। তার বিদায়ে ভেঙেছে ১৩৫ রানের চতুর্থ উইকেট জুটি। শ্রীলঙ্কার স্কোর তখন ৪ উইকেটে ৫৫০। দিনেশ চান্দিমালের সঙ্গে যোগ দিয়েছেন নিরোশান ডিকভেলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension