বাংলাদেশ

বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার নিয়ে এলো করোনার ওষুধ

বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে নিয়ে এলো করোনা ওষুধ।যা মোলভির ক্যাপসুল নামে বাজারে পাওয়া যাবে। করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ এটি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মহাখালিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে পরিচালক (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট) এরিক এস চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন।

গত ৪ নভেম্বর মোলনুপিরাভির রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য ভিত্তিক ঔষধ নিয়ন্ত্রক সংস্থা টকগঐজঅ, যুক্তরাষ্ট্রে মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি করোনা ভাইরাসের চিকিৎসায় এটিই প্রথম ওষুধ যেটি মুখে সেবন করতে হবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ডিভিশন) মো. আতিকুজ্জামান বলেন, ওষুধটির ওপর গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে। মোলনুপিরাভির ওষুধটি কোভিডের চিকিৎসায় রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ডিভিশন) মো. আতিকুজ্জামান বলেন, করোনায় আমরা অনেক কঠিন সময় পার করেছি। আমরা চেষ্টা করেছিলাম কিভাবে মানুষের পাশে থাকা যায়। কোভিড চিকিৎসার জরুরি ব্যবহারের জন্য এই অ্যান্টি-ভাইরাল ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে।

মোড়ক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমের কামরুল আলম (ডিরেক্টর, মার্কেটিং ডিভিশন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান ভূঁইয়া (জেনারেল ম্যানেজার, সেলস)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension