
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্নিঝরা মার্চ মাসের দিনগুলির মুল্যায়নে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ।
রূপসী বাংলা ডেস্ক:১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে অগ্নিঝরা মার্চ মাসের দিনগুলির মুল্যায়নে আজ মঙ্গলবার সন্ধ্যা ৮:৩০মি: জ্যাকসন হাইটসের খাবারবাডী চাইনিজ পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় আলোচনা পর্বে অংশগ্রহন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি দুরুদ মিয়া রণেল, কবির আলী, গিয়াস উদ্দিন, মাহবুব রহমান, মোঃ হাসান জিলানী, মোঃএবাদুল হক, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, মনিরুল আলম দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, সহ প্রচার সম্পাদক পাভেল সাদেক রহমান , নিউইয়র্ক ষ্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান লিটন, প্রচার সম্পাদক মনিরুল হক আপন, চট্টগ্রাম দক্ষিনের যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন সহ প্রমুখ । নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ১৯৭১ সালের মার্চ মাস বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ঐ মাসেরই ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু ঐতিহাসিক তৎকালীন রেসকর্স ময়দানে বাঙ্গালীদের যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন । সেই সময়ের জাতিকে দিগনির্দেশনামুলক ৭ই মার্চের মহান ভাষনটি আজ বিশ্ব সম্পদে পরিণত হয়েছে । আর ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষনা দিয়ে বীর বাঙ্গালী কে যুদ্ধে অংশ গ্রহন করার নির্দেশ দিয়েছিলেন । তারই ধারাবাহিকতায় এক সাগর রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীনতার লাল সবুজের পতাকাটি ছিনিয়ে আনে ।



