প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে কুমিল্লা জেলা লকডাউন

বাংলাদেশে কুমিল্লা জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। আজ শুক্রবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

গণবিজ্ঞপ্তিতে জানান হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনও জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনও জেলায় গমন করতে পারবেন না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

জরুরি পরিসষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে কুমিল্লা জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে।

জেলা ও উপজেলার যে কোনও সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে জারীকৃত এ আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension