
বাংলাদেশে সন্ধ্যা ৬টা পর ঘর থেকে বেরুনো নিষিদ্ধ, সরকারি ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত
করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর কেউ ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়াও কঠোরভাবে সীমিত করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ করেছে সরকার। অতিব জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ রাষ্ট্রপতির আদেশে শুক্রবার সরকারের বিধি-৪ শাখার উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে সরকারি ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর কেউ ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই আদেশে আরও বলা হয়, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া কঠোরভাবে সীমিত করা হলো। সরকারি সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতেও বলা হয়েছে সেই প্রজ্ঞাপনে।
এছাড়াও পাশাপাশি জরুরি সেবার সাথে জড়িত যানবাহন, লোকবলকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে ব্যাংকিং সেবা সীমিত আকারে চালু রাখার কথা বলা হয়েছে সে প্রজ্ঞাপনে।◉


