বাংলাদেশে পূজা মণ্ডপে হামলার ঘটনায় ভারতে ব্যাপক প্রতিক্রিয়া
বাংলাদেশের কুমিল্লার পূজামণ্ডপে কোরআন পাওয়া এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কয়েকটি মন্দিরে হামলা ও পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা নিয়ে ভারতের সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষার দাবি নিয়ে সোশাল মিডিয়ায় নানারকম পোস্ট এবং কমেন্ট করা হচ্ছে।
বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে ভারতের সামাজিক মাধ্যমে শুধু যে বাংলা ভাষাভাষীরা প্রতিক্রিয়া দিয়েছেন তা নয়, হিন্দি এবং ইংরেজি ভাষাতেও অনেক পোস্ট দেখা যাচ্ছে গেছে।
বিবিসি বলছে, বেশিরভাগ মানুষের পোস্ট বা টুইট দেখে বোঝাই যাচ্ছে তারা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত এবং পরিকল্পনা মাফিক পোস্ট করছেন। সোশাল মিডিয়াতে যেসব পোস্ট ছবি বা ভিডিও ব্যবহার করা হচ্ছে তাতে লেখা হচ্ছে, ‘দেখুন কীভাবে পূজা প্যান্ডেলে পাথর ছোঁড়া হচ্ছে।’
‘অষ্টমীর দিনেই বিসর্জন হয়ে গেল বাংলাদেশের দুর্গা পূজার’, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।
While attacks on Hindus and Hindu places of worship is nothing new for Bangladeshi Hindus , after the current violence against Durga Puja pandals, many in the Bangladesh government and other‘intellectuals’ are busy blaming the social media platform #Hindus_Attacked_In_Bangladesh pic.twitter.com/TNKqqX62Th
— MALLAPPA PATTANASHETTI (@HJSMALLAPPA) October 14, 2021
বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, কিছু পোস্টে মানুষ যেমন শুধুমাত্র কুমিল্লা বা হাজীগঞ্জের হামলার ঘটনাগুলোরই নিন্দা করছেন, তেমনই অনেক পোস্ট চোখে পড়ছে, বিশেষত হিন্দি বা ইংরেজিতে লেখা সেগুলো যেখানে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে।
‘বাংলাদেশি হিন্দুস ইন ডেঞ্জার’, ‘বাংলাদেশি হিন্দুস আর হেল্পলেস’ কিংবা ‘সেভ বাংলাদেশি হিন্দু’ হিন্দুত্ববাদের সমর্থকদের এধরনের পোস্ট ও কমেন্ট লেখার ধরণ আর যেসব হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে, সেগুলো আগে থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে। কয়েকটা হ্যাশট্যাগ বেশি নজরে পড়ছে।
হ্যাশট্যাগ আর পোস্ট ছাড়াও অনেকে কুমিল্লা আর হাজীগঞ্জের ঘটনার ছবি দিয়ে কোলাজ, পোস্টার, ফ্লায়ার এসবও বানিয়েছেন।
Why will Ma Durga idols be broken?
Why will temporary places of worship be destroyed by that so called peaceful community.
The World cannot afford to remain a blind spectator.#Hindus_Attacked_In_Bangladesh pic.twitter.com/uOwXyqSW1n— Anirban Neogy (@AnirbanNeogy) October 14, 2021



