
প্রবাস
নিউ ইয়র্কে বিপিএল অব ইউএসএ’র প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচিত
আগামী দুই বছরের (২০২২-‘২৩) জন্য বাংলাদেশি প্রিমিয়ার লিগ অব ইউএসএ (বিপিএল) সর্বসন্মতিক্রমে মো. জাসেমকে বিপিএল অব ইউএসএ’র প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি আজ জানায়, নিউ ইর্য়কে কুইন্সের একটি হলে অনুষ্ঠিত বিপিএল অব ইউএসএ’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বছরের কার্যক্রম প্রশংসিত হওয়ায় তানভীর ভূঁইয়াকে পুনরায় আগামী দুই বছরের জন্য সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট ও সেক্রেটারি পরবর্তীতে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নাম এবং বিপিএলের ভবিষ্যৎ কার্যক্রম ঘোষণা করবেন।



