প্রবাস

কুমিল্লায় প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে নিউ ইয়র্কের পূজামণ্ডপে ব্ল্যাকআউট

বাংলাদেশের কুমিল্লায় হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে সকল পূজামণ্ডপে ব্ল্যাকআউট ও নীরবতা পালন করা হয়েছে।

বিবিসি জানায়, কুমিল্লার একটি পূজামণ্ডপ থেকে পবিত্র কোরআন উদ্ধারের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে এর জের ধরে বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জে বেশ কয়েকটি মন্দিরে হামলা ও পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ৪ জন নিহত হয়।

তবে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, হাজীগঞ্জ, হাতিয়া, চাঁপাইনবাবগঞ্জেও হামলা হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বুধবার হিন্দুদের ওপর ন্যাক্কারজনক আক্রমণ, অসংখ্য প্রতিমা ভাঙচুর, বাড়িঘর আক্রমণ, হতাহতের প্রতিবাদে এবং অত্যাচারিত হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করে নিউ ইয়র্কে আজ বুধবার সকল মন্দির ও পূজা মণ্ডপে ঐক্যবদ্ধভাবে রাত ১০টা থেকে ১০টা ৫মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক-আউট’ ও নীরবতা পালন করা হয়।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্ল্যাকআউট ও নীরবতা পালনে অংশগ্রহণ করে শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, বালকনাথ মন্দির, সেবা সংঘ, মহামায়া মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু মন্দির, গৌরনিতাই মন্দির, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মন্দির ও মিশন, রাধামাধব মন্দির, ওঁম শক্তি মন্দির, দেবালয় মন্দির, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, রাধামাধব মন্দির, সত্যনারায়ণ পূজা মণ্ডপ, জ্যামাইকা কালী মন্দির প্রমুখ। এছাড়া জনৈক শ্রী অরুন দত্তের বরাত দিয়ে উল্লেখ করা হয়, টরন্টোর ৩টি পূজামণ্ডপেও একই কর্মসূচি পালিত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension