ছড়াসাহিত্য

ছড়া: পূজার নিমন্ত্রণ

কনক কুমার প্রামাণিক


সাদা শুভ্র ঐ মেঘের ভেলায়
দেবীর আগমন,
নদীর তীরে কাশের মেলায়
প্রফুল্ল এ মন।

খুশির দিনে মজার ক্ষণে
পরিপূর্ণ মন,
শারদীয়ার পূজাতে তোমায়
করি নিমন্ত্রণ।

ভাগ করবো খুশির ক্ষণ
স্বজনের সাথে,
ঘুরতে যাবো তোমায় নিয়ে
এই শরৎপ্রাতে ।

ভাসবো দু’জন আনন্দতে
খুশিরই মেলায়,
বন্ধু তোমায় নিমন্ত্রণ
এ শরৎ বেলায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension