
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর পিকনিক ও সাধারণ সভা ৮ সেপ্টেম্বর
ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের প্রথম ও বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালির বাৎসরিক পিকনিক ও সাধারণ সভা আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত হবে।
নিউ জার্সির ফোর্টমট পার্কে এ আয়োজন করা হচ্ছে। এদিন বাংলাদেশের বন্যাদূর্গতদের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলাসহ থাকবে নানা আয়োজন। এই আয়োজনের আহ্বায়ক নাইমুল ইসলাম ও সহ আহ্বায়ক হলেন মুনমুন কোরেশী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশের বন্যাদূর্গতদের জন্য ইতিমধ্যে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। আর্ন্তজাতিক অর্থ সংগ্রহ প্লাটফর্ম গোফান্ডমির মাধ্যমে এই অর্থ সংগ্রহ চলছে। এছাড়া সংগঠেনর পিকনিক ও সাধারণ সভা স্থলেও অর্থ সংগ্রহ করা হবে। ব্যক্তিগত ভাবে সংগৃহীত অর্থ ও সংগঠনের টিশার্ট, ক্যাপসহ অন্যান্য সামগ্রী বিক্রির অর্থ বন্যাদূর্গতদের জন্য দেওয়া হবে বলে তিনি জানান।



