আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশ বিষয়ক প্রশ্ন এড়িয়ে গেলেন মিলার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রায়ই বাংলাদেশ বিষয়ক প্রশ্ন উঠছে। গণমাধ্যম কর্মীদের করা সেসব প্রশ্নের উত্তরও দিচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমনই এক ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ক প্রশ্ন কর হয় মিলারকে। কিন্তু তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে প্রশ্নটি এড়িয়ে গেছেন ।

মিলারকে প্রশ্ন করতে গিয়ে এক সাংবাদিক বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুটি প্রশ্ন করতে চাই। একটি বাংলাদেশ নিয়ে করা যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদ বিষয়ে প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে, ফলে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমেছে। কিন্তু আশঙ্কার বিষয়, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সেখানে সহিংসতা সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশে আবারো জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। বাংলাদেশ সরকারের সঙ্গে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু বলতে পারবেন?

প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে মিলার বলেন, আমরা আগেও বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে।

মিলারের উত্তরে ওই সাংবাদিক আবারো বলেন; আমার প্রশ্ন ছিল বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে, সন্ত্রাসবাদের উত্থান নিয়ে, নির্বাচন নিয়ে নয়।

এবার উত্তরে মিলার বলেন, আমি বুঝতে পেরেছি। গতকাল বা তার কয়েকদিন আগে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে এ বিষয়ে যা আছে তারচেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না। এরপর ওই সাংবাদিক তার দ্বিতীয় প্রশ্নটি করতে চাইলে ম্যাথু মিলার তাকে থামিয়ে দিয়ে অন্য সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা প্রশ্ন করুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension