
বাংলাদেশ সোসাইটির সভাপতির প্রথম মৃত্যু বার্ষিকীতে শাহ্ ফাউন্ডেশনের শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ গেল বছর করোনাভাইরাসে মারা যান। আজ ৫ এপ্রিল তার মৃত্যুর এক বছর পূর্ণ হলো।
.
কামাল আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীতে শাহ্ ফাউন্ডেশন ও রূপসী বাংলা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে শাহ্ জে. চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষদের কল্যাণ ও উন্নয়নে কামাল আহমেদ যে অবদান রেখে গেছেন, তার সেসব অবদান আমাদের জানায় কামাল আহমেদের অভাব কখনও পূরণ হবার নয়।
শাহ্ জে. চৌধুরী নিউ ইয়র্কে বসবাসরত কামাল আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
কামাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ললিতা গ্রামে। তিনি নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন। গেল বছর মার্চে অসুস্থ হলে তাকে নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।
তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৫ এপ্রিল ভোরে তিনি মারা যান।❐



