
বাইডেনকে হত্যার ভয়ংকর পরিকল্পনা ফাস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা ফাস হয়েছে। গাড়িভর্তি অস্ত্র ও বিস্ফোরকসহ আটক এক যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ঘটনাটি এ বছরের মে মাসে হলেও তা জনমনে আতঙ্ক ছড়াতে পারে বলে এতদিন প্রকাশ করে নি প্রশাসন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছিল। এফবিআই অস্ত্রসহ এক যুবককে আটক করে। আদালতের রেকর্ডে দেখা গেছে, মে মাসে উত্তর ক্যারোলিনায় আলেকজান্ডার হিলেল নামে ১৯ বছর বয়সী ওই লোককে পুলিশ ৫টি বন্দুক, বিস্ফোরক এবং নগদ ৫ লক্ষ ডলার ও ভ্যানসহ আটক করে।
আদালতের রেকর্ড অনুযায়ী পুলিশ জানায়, সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে হত্যার পরিকল্পনা করেছিল।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই টানটান উত্তেজনা নির্বাচনকে ঘিরে। ইলেক্টোরাল কলেজ সিস্টেমের প্রেসিডেন্ট নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ চলছে। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ঝুলন্ত কয়েকটি অঙ্গরাজ্যে যেখানে সংখ্যায় স্বল্প সংখ্যক হলেও মুসলিম ভোটাররা ফ্যাক্টর হবেন। কেউ কেউ বলছেন, এবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে ফিরিয়ে দেওয়ার নির্বাচন।❐



