যুক্তরাষ্ট্র

বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মিরি তরুণী

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেই টিমে জায়গা পেয়েছেন কাশ্মিরি বংশোদ্ভূত তরুণী আইশা শাহ্‌।

এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও আইশা বড় হয়েছেন অ্যামেরিকার লুজিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মিরের।

দীর্ঘ দিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভূত আইশা। এখনও স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি।

নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সূত্রের বরাতে বলা হয়েছে, কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আইশা শাহ। সোমবার বাইডেন হোয়াইট হাউসে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস্‌ ম্যানেজারের কাজ।

কাশ্মির পরিস্থিতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। বাইডেনের প্রশাসন কাশ্মির নিয়ে বিশেষ কোনও নীতি নিতে পারেন বলেও কোনও কোনও কূটনীতিক মনে করছেন।

বলা হচ্ছে, হ্যারিস বিষয়টিকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে দেখছেন। সেই পরিস্থিতিতে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে একজন কাশ্মিরি বংশোদ্ভূতকে রাখা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।

আইশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মিরের কোনও সম্পর্ক নেই। কাশ্মির নিয়ে আইশা কখনও সরবও হন নি। ফলে বিষয়টি নেহাতই কাকতালীয় বলেও কোনও কোনও মহলের দাবী।

আইশা ছাড়াও বাইডেনের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে নানা বর্ণ এবং নানা দেশের বংশোদ্ভূতরা রয়েছেন। টিম ঘোষণার সময়েই বাইডেনের অফিস জানিয়েছে, সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে এই দলে থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।❐

ডয়েচে ভেলে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension