ভারত

বাঘ বেড়েছে ভারতে

ভারতে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭টিতে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জঙ্গলে থাকা ৭৫ শতাংশ বাঘের বাসই এখন ভারতে।

ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রোববার এ তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই।

বাঘশুমারি তথ্যের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৭টি। সবশেষ তথ্য অনুযায়ী ২০২২ সালে এসে দাঁড়িয়েছে, ৩ হাজার ১৬৭টি। অর্থাৎ ৪ বছরে ২০০টি বাঘ বেড়েছে।

খবরে আরও বলা হয়, ২০০৬ সালে ভারতে বাঘ ছিল এক হাজার ৪১১টি, ২০১০ সালে ছিল এক হাজার ৭০৬টি, ২০১৪ সালে দুই হাজার ২২৬টি, ২০১৮ সালে দুই হাজার ৯৬৭টি।

সবশেষ ২০২২ সালের জরিপ অনুযায়ী, বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭টি।

প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, শক্তিশালী সংরক্ষণ ব্যবস্থাপনার ফলে আমরা প্রাণিকূলের সংখ্যা বাড়াতে পেরেছি।

এছাড়া গুজরাটে সিংহের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে সিংহ ছিল ৫২৩টি। ২০২০ সালে বেড়ে হয়েছে ৬৭৪টি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension