বিনোদন

‘বাপ বেটা ৪২০’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সম্প্রতি শুটিং শেষ হলো বিশেষ নাটক ‘বাপ বেটা ৪২০’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান। রুহুল আমিন পথিক’র রচনায় নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা নয়ন মিলটন।

জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান নির্মাতা নয়ন মিলটন।

নির্মাতা নয়ন মিলটন বলেন, ‘আমাদের প্রতিটি নাটক থেকেই অনেক সাড়া পাচ্ছি। আশা করি, ‘বাপ বেটা ৪২০’ নাটক থেকেও অনেক সাড়া পাব। আর নাটকটির গল্পও অনেক সুন্দর। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি। খুব শিগগিরই নাটকটি প্রকাশ করা হবে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন এ্যানি খান, ফারজানা রিক্তা, নয়ন বাবুসহ আরো অনেকে।

উল্লেখ, ২০১৮ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম শীর্ষ নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়া। এই এক বছরে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ২ লাখ ২৫ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension