প্রধান খবরভারত

বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় শুনানি হবে প্রত্যেকদিন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অযোধ্যা মামলায় কোনও সমাধান মিলল না। মধ্যস্থতাকারী দিয়ে কোনও লাভ হল না দীর্ঘদিনের বিতর্কিত এই মামলায়। শুক্রবার পাঁচ বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে এবার প্রত্যেকদিনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আগামী ৬ অগস্ট থেকে রামজন্মভূমি- বাবরি মসজিদ মামলার প্রাত্যহিক শুনানি শুরু হবে। এদিন জানানো হয়েছে এই মামলায় তিন সদস্যের যে প্যানেল তৈরি করা হয়েছিল, তা ব্যর্থ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, প্রত্যেকদিন চলবে এই মামলার শুনানি। গগৈয়ের নেতৃত্বাধীন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও এস আব্দুল নাজির। ১৭ নভেম্বর এই মামলায় শীর্ষ আদালত একতি সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দিয়েছে।

এই মামলার সব অংশীদারদে প্রমাণ সহ তৈরি থাকতে বলা হয়েছে। শুনানির আগেই যাতে সব তৈরি থাকে, তার জন্য প্রমাণের একটা কপিও আগে থেকে দিতে বলা হয়েছে।

গত ৮ মার্চ অযোধ্যা মামলার শুনানির জন্য তুন সদস্যের একটি প্যানেল তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার মুখ বন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় এই তিন সদস্যের প্যানেল। এই প্যানেলে ছিলেন, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি কালিফুল্লা, শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পঞ্চু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension