
বাম-কংগ্রেস জটিলতায় মালদহ উত্তরের প্রার্থী নিয়ে বাড়ছে জল্পনা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও বামফ্রন্টের জটিলতা ক্রমশ চরম আকার নিচ্ছে। এরই মধ্যে উত্তর মালদহ কেন্দ্রে তাদের প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করেছে সিপিএম।
সেক্ষেত্রে সিপিএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এক সময়কার কালিয়াচকের বিধায়ক ও প্রবীণ সিপিএম নেতা বিশ্বনাথ ঘোষ। অন্য কয়েকজনের নাম এই প্রার্থী তালিকায় থাকলেও সিপিএম সূত্রের খবর বিশ্বনাথ ঘোষের পাল্লা অনেক ভারী। তার কারণ দীর্ঘদিন বিশ্বনাথ বাবু জনপ্রতিনিধি থেকেছেন।

একসময় মালদহ জেলা পরিষদের কর্মদক্ষ ছিলেন পরবর্তী সময়ে কালিয়াচকের বিধায়ক হয়েছিলেন। ২০১১ সালে তিনি কালিয়াচক কেন্দ্র থেকে বর্তমান যেটি বৈষ্ণবনগর কেন্দ্র সেখানে কংগ্রেস প্রার্থী ঈষা খান চৌধুরীর কাছে পরাজিত। দলমত নির্বিশেষে বিশ্বনাথ ঘোষের গ্রহণযোগ্যতা রয়েছে।
যদিও সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, এনিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য বামফ্রন্ট নেবে। আমাদের এই নিয়ে জেলা থেকে কিছু বলার নেই। তবে বিশ্বনাথ ঘোষ প্রার্থী হলে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।



