প্রধান খবরযুক্তরাষ্ট্র

বার্গার কিনতে লাইনে দাঁড়িয়ে বিলিওনিয়ার গেটস

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভাবুন তো, একটি বার্গার, ফ্রাইস এবং কোক কেনার জন্য সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছেন বিল গেটস। যিনি কি না এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তার মোট সম্পদের আর্থিক মূল্য ৯ হাজার ৫৩০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যা ৭ লাখ ৯৯ হাজার ৬৫২ কোটি টাকা। বাংলাদেশের দুই বছরের মোট জাতীয় বাজেটের সমান প্রায়। হ্যাঁ, অবাক হবার মতো ঘটনা হলেও এটিই সত্যি।

বিল গেটসের তেমনি একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিল গেটসের ছবিটি গত মঙ্গলবার ফেসবুকে ছেড়ে দেন মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস। তবে ছবিটি তিনি তোলেননি। এটি রবিবার মাইক্রোসফটের সাবেক আরেক কর্মীর কাছ থেকে পেয়েছেন তিনি। গ্যালোস বলেন, ‘যখন আপনার সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার আর আপনি বিশ্বের সবচেয়ে বড় দাতব্য ফাউন্ডেশন চালান কিন্তু আবার একটি বার্গারের জন্য লাইনেও দাঁড়ান তখন ঘটনাটা অন্যরকম।’

তার পোস্ট করা ছবিটি দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, বিল গেটসের পরনে সাধারণ লাল রঙের সোয়েটার। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে এক তরুণ। বিল গেটসের চেহারা দেখে মনে হচ্ছে তিনি ক্ষুধার্ত। তারপরেও তিনি লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেননি।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, গত রবিবার ওয়াশিংটনের সিয়াটেল শহরে একটি বার্গারের জন্য লাইনে দাঁড়ান বিল গেটস। স্থানীয় দোকানটির নাম ‘ডিক্স ড্রাইভ’। এই দোকানের সামনে ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করছিলেন তিনি। বিল গেটস যে বার্গার খেতে লাইনে দাঁড়িয়েছিলেন, এতে সর্বোচ্চ ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার খরচ হয়েছে তার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension