আন্তর্জাতিকপ্রধান খবর

বাস-ট্রাক সংঘর্ষে মেক্সিকোতে ৪১ জন নিহত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের।নিহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক ও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভোরে প্রদেশের এসকার্সেগা শহরের কাছে একটি ট্রেলার (বড় ট্রাক) এর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ট্রেলারের এর সঙ্গে সংঘর্ষ হয়।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, কর্তৃপক্ষ পরে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension