
ভারতযুক্তরাষ্ট্র
বাহুবলী ট্রাম্প!
আর মাত্র একদিন পরেই দু দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের আগে ট্রাম্প ও মোদীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
এবার সেই উচ্ছ্বাসে আরও ঘি ঢাললেন ট্রাম্প। দেখা গেল তিনি ভারতীয় ফিল্মি ফিবারে ভুগছেন। বাহুবলি সিনেমার একটি গানের দৃশ্য এডিট করে ট্রাম্পের মুখ লাগানো ভিডিও তিনি রিটুইট করে লিখেছেন, ভারতে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে আর তর সইছে না।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ছড়িয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মোদী সরকার। নোংরা পরিবেশ আর বস্তি ঢাকতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। এ নিয়ে ব্যাপক সমালোচনাও চলছে।



