প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা গ্রেফতার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের ইস্কাটনের বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্পদের হিসাব না দেওয়ায় তিন বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের ইস্কাটনের বাসা থেকে তাকে

গ্রেফতার প্রসঙ্গে রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারি মোকসেদুর রহমান আবীর সংবাদমাধ্যমকে জানান, স্যার সারাদিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিলেন। সন্ধ্যায় বাসায় ফেরার কিছু সময় পর ডিবি পুলিশের একদল সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব ১৪ বছর আগের মামলায় ব্যারিস্টার রফিককে সাজা দিয়েছেন।

তিন বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়ার পাশাপাশি সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিঞাকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় ব্যারিস্টার রফিক আদালতে হাজির ছিলেন না।ফলে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী জমা দিতে ব্যারিস্টার রফিকুল ইসলামকে নোটিস দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি হিসাব না দেওয়ায় ব্যুরো  কর্মকর্তা  সৈয়দ  লিয়াকত হোসেন ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকের বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন ওই কর্মকর্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension