প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কা

 
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
 
তিনি বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের অবস্থান দেখে মনে হচ্ছে জয়-পরাজয় নির্ধারণ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে নি, তাদের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। তারা প্রথম থেকেই নির্বাচনী প্রচার না করা, পোস্টার, ব্যানার না টাঙ্গিয়ে মিথ্যাচার, অপপ্রচার এবং নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করছে।
 
ঐক্যফ্রন্টের নাশকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের নাশকতা আপনারা অনেকবার দেখেছেন। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে পারে তারা যে কোনও মুহূর্তে ভয়াবহ পরিবেশও সৃষ্টি করতে পারে। তবে এবার নাশকতা করলে মানুষ তার জবাব দেবে।
 
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension