বাংলাদেশরাজনীতি

বিএনপি জোট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দুদিন পরে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত আগামী দুদিনের মধ্যে জানানো হবে। একথা জানিয়েছেন অলি আহমেদ। শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাদের বৈঠকের পর এলডিপির সভাপতি একথা বলেন। অলি আহমেদ বলেন, জোট নেত্রী খালেদা জিয়াসহ সাত দফা দাবির কোনটাই পূরণ করা হয় নি। তাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এসব দাবি মেনে নেয়ার জন্য আবারও আহবান জানানো হয় বলেও জানান তিনি।

বৈঠকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ছাড়াও জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহীম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের (একাংশ) সভাপতি শাওন সাদিক, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম মহাসচিব নুর হোসেন কাসেমী, এনডিপি চেয়ারম্যান অাব্দুল মোকাদ্দিম, জমিয়তের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ডেমোক্র্যাটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামী পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension