প্রধান খবরপ্রবাস

কবীর’স বেকারীর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর নেই

পরিচয় রিপোর্ট: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রসারে অন্যতম সফল ও পুরোধা ব্যক্তিত্ব কম্যুনিটির সকলের পরিচিত কবীর’স বেকারীর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর আর নেই। গত ৮ নভেম্বর মধ্যরাতের কিছু পুর্বে দীর্ঘ প্রায় ২২ দিন ‘লাইফ সাপোর্টে’ থাকার পর ব্রুকলীনের মেথোডিষ্ট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না … রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি শোকাহত স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ব্রুকলীনের একটি মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁকে নিউজার্সর মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। অত্যন্ত প্রচারবিমুখ জনাব কবীরের মৃত্যুর খবরে তাঁর দীর্ঘদিনের পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিকে সুত্রে জানা গেছে অক্টোবরের ১৮ তারিখ সকাল আটটার দিকে তিনি তাঁর ব্রুকলীনের বাসার বাথরুমে তীব্র হার্ট এটাকের শিকার হয়ে মেঝেতে পড়ে যান। দ্রুত তাঁকে তাঁর বাসার নিকটস্থ মেথোডিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তররা তাঁকে সাথে সাথে লাইফ সাপোর্টে নিয়ে যান। তিনি আর কখনোই জ্ঞান ফিরে পান নি। হার্ট এটাকের সাথে সাথে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নিতে হয় বলে জানা গেছে। জার্মান বেকারী কাজে অভিজ্ঞ জনাব কবীর ১৯৮৩ সালে জার্মানী থেকে নিউইয়র্কে এসে মৗানহাটানের একটি বেকারীতে চাকুরী শুরু করেন। পরে নব্বইয়ের দশকের শেষদিকে তিনি ব্রুকলীনে কবীর’স বেকারীর যাত্রা শুরু করেন। খুবই অল্প সময়ে তিনি চার্চ-ম্যাকডোনাল্ডি, জ্যাকসন হাইটস, এষ্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কস ও লং আইল্যান্ডে সুসজ্জিত কবীর’স বেকারীর সেলস সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনটি অত্যাধুনিক বেকারী স্থাপনা নির্মাণের মাধ্যমে ধীরে ধীরে তিনি সমগ্র নিউইয়র্কে বেকারী ব্যবসায় উল্লেখযোগ্য ‘বেকারী উদ্যোক্তা’ হিসেবে সুনাম অর্জন করেন। মূলধারার একাধিক এয়ারলাইন্স, বেকারী সামগ্রীর চেইন বিক্রেতারা নিয়মিত তাঁর মালিকানাধীন কবীর’স ও সানশাইন বেকারীর সামগ্রী সর্বত্র সরবরাহ করতো। অল্পভাষী, সদালাপী জনাব কবীর তাঁর বাংলাদেশের বাড়ী বরিশাল ও ঢাকায় বেশ দাতব্য প্রতিষ্ঠানে নিয়মিত সাহায্য পাঠাতেন। সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা থাকায় তাঁর এ ধরনের কাজকর্ম কখোনই যেন সংবাদ মাধ্যমে প্রকাশ না পায়, জীবিতকালে সে বিষয়ে তিনি কঠোর দৃষ্টি রাখতেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension