যুক্তরাষ্ট্র

বিক্রি হচ্ছে ‘ট্রাম্প হোটেল’

ওয়াশিংটন ডিসির ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’ বিক্রি করতে মিয়ামিভিত্তিক বিনিয়োগ সংস্থা সিজিআই মার্চেন্ট গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি।

মার্চেন্ট গ্রুপ লিজ অধিগ্রহণের জন্য ইতোমধ্যেই ৩৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। জানা গেছে, সিজিআই হোটেলের নাম পরিবর্তন করবে।

তারা হিলটন ওয়ার্ল্ডওয়াইট হোল্ডিংসের সঙ্গে হোটেল পরিচালনা এবং নতুন নামের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।

হোটেলটি খোলার পর ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৭১ মিলিয়নের বেশি লোকসান গুনেছে।

হোয়াইট হাউজ থেকে অল্প কিছু দূরেই অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ওয়াশিংটন মনুমেন্টের পর শহরের দ্বিতীয় সর্বোচ্চ ভবন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension