যুক্তরাষ্ট্র

বিক্ষোভকারীদের পায়ে গুলি করতে পুলিশকে প্রশিক্ষণের প্রস্তাব জো বাইডেনের

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ দমনে কঠোর হওয়ার প্রস্তাব দিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। পায়ে গুলি করে বিক্ষোভকারীদের থামানোর পক্ষে তিনি।

ন্যাশনাল রিভিউ জানায়, বিক্ষোভকারীদের পায়ে গুলি করতে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট।

সোমবার পেনসিলভেনিয়ায় জো বাইডেন বলেন, ছুরি কিংবা কিছু নিয়ে বিক্ষোভকারীদের কেউ হামলা চালাতে আসলে পায়ে গুলি করে তাকে থামানো উচিত।

এই জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া যেতে পারে, যাতে তারা নিরস্ত্র ব্যক্তিকে বুকে গুলি না করে। এমন অনেক কিছুই আছে পুলিশের নীতির মধ্যে পরিবর্তন আনা যায়।

গত সোমবার মিনেপোলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে গলায় হাঁটু চাপা দিয়ে দম বন্ধ করে হত্যা করে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার।

এই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভের আগুনে জ্বলছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে।

পরিস্থিতি সামাল দিতে অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করেছে মার্কিন সরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারফিউ ভঙ্গ করা হয়েছে যা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলপিয়া ও লস এঞ্জেলেসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে অনেক শহরে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension