প্রধান খবরভারত

বিজেপিকে প্রশংসায় ভরালেন অখিলেশ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপির বিরুদ্ধে শরিকদলগুলির ভুরি ভুরি অভিযোগ৷ সবথেকে বড় অভিযোগ, শরিক ছোট দলগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেরুয়া শিবির৷ অথচ সেই শরিক ইস্যুতে বিজেপির প্রশংসায় ভরিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ বরং বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ ওঠে তাঁর গলায় সেই অভিযোগ শোনা গেল কংগ্রেসের প্রতি৷ সমাজবাদী পার্টি সুপ্রিমো কংগ্রেসকে খোঁচা মেরে বলেন, ছোট দলগুলিকে কীভাবে সম্মান দিতে সেই পাঠ বিজেপির থেকে নেওয়া উচিত৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সপা নেতা সাক্ষাতকারে বলেন, বিজেপি জানে ক্ষমতায় আসতে গেলে অন্য দলগুলির মতামতকে গুরুত্ব দিতে হবে৷ কিছু আসন ছেড়ে দিয়ে বিজেপি শরিক দলগুলির সঙ্গে বিরোধ মিটিয়ে নিয়েছে৷ অখিলেশের মুখে বিজেপির প্রশংসা শুনে অনেকে ভ্রু কুচকালেও রাজনৈতিক মহলের মতে, মুলায়ম পুত্রের পর্যবেক্ষণ ভুল নয়৷ এক্ষেত্রে তারা বিহার ও মহারাষ্ট্রের উদাহরণ টেনে আনছেন৷ জোট টিকিয়ে রাখতে বিহারে জনতা দল (ইউনাইটেড) ও মহারাষ্ট্রে শিবসেনাকে অনিচ্ছা স্বত্ত্বেও অতিরিক্ত আসন ছেড়ে দিতে রাজি হয়েছে বিজেপি৷ বিহারে সমসংখ্যাক আসনে লড়বে বিজেপি৷ অপরদিকে শিবসেনা মহারাষ্ট্রে যে কটা আসন দাবি করেছে তা ছেড়ে দিয়েছে জোট অক্ষুন্ন রেখেছেন অমিত শাহ৷

সেই সূত্র ধরে অখিলেশ জানান, কংগ্রেস অনেক বড় দল৷ কিন্তু জোট কীভাবে ধরে রাখতে হয় তা সবাইকে দেখিয়ে দিয়েছে বিজেপি৷ তার সবথেকে বড় উদাহরণ বিহার৷ কংগ্রেসের উচিত সেখান থেকে কিছু শেখার৷ তাই অন্য দলগুলিকে সাহায্য করতে কংগ্রেসের এগিয়ে আসা উচিত৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, রাজধানী দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন জানানো উচিত রাহুল গান্ধীর৷ তাহলে বিজেপিকে তারা আরও কঠিন লড়াইয়ে ফেলে দিতে পারবে৷ প্রসঙ্গত এই দুটি রাজ্যে এখনও পর্যন্ত জোটে যেতে পারেনি কংগ্রেস৷

উত্তরপ্রদেশেও জোট গঠনে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷ দেশের সবথেকে বড় রাজ্যে একাই লড়বে রাহুুলের দল৷ দিল্লির রাজনীতিতে ভাগ্য নির্ধারক উত্তরপ্রদেশে জোটে যেতে আগ্রহী ছিল কংগ্রেস৷ কিন্তু আসনরফা নিয়ে কোনও মতবিরোধ হওয়ায় জোট ব্যর্থ হয়৷ অপরদিকে বসপার সঙ্গে জোট করে নেয় সপা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension