ভারত

বিজেপির ক্ষমতায় বদলে যাবে হায়দরাবাদের নাম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বদলে দেওয়া হবে নিজামের শহর হায়দরাবাদের নাম। এমনই দাবি করলেন ওই শহরের বিজেপি বিধায়ক টি রাজা সিং।

চলতি সপ্তাহেই বিজেপি শাসিত একাধিক রাজ্যে জায়গার নাম বদলের কথা আলোচনা হয়েছে। মঙ্গলবারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ফৈজাবাদ জেলার নাম বদল করে অযোধ্যা রাখা হবে।

এরপরে গুজরাত রাজ্যের আমেদাবাদের নাম বদলের ইঙ্গিত দিয়েছিলেন ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। আমেদবাদ নাম বদলিয়ে কর্ণবতী করার দাবিকে সমর্থন জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী।

এবার সেই নাম বদলের তালিকায় যুক্ত হতে চলেছে দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদ। তেমনই দাবি করেছেন হায়দরাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে ক্ষমতায় আসলেই রাজধানী হায়দরাবাদের নাম বদল করে ‘ভাগ্যনগর’ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিধায়ক রাজা সিং দাবি করেছেন যে হায়দরাবাদ শহরের আগের নাম ছিল ‘ভাগ্যনগর’ যা পরে পরিবর্তন করা হয়। তাঁর মতে, “১৫৯০ সালে সুলতান মহম্মদ কুলি কুতুব শাহ এখানে আসেন। তিনিই ‘ভাগ্যনগর’ নাম বদল করে হায়দরাবাদ করেন।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “ওই শাসকের জামানায় এই এলাকার অনেক হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছিল। বহু মন্দির ধ্বংস করা হয়েছিল।”

সেই পুরনো স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার জন্যেই হায়দরাবাদ শহরের নাম বদল করার দাবি করেছেন বিধায়ক টি রাজা সিং। এই নিয়ে ভারতীয় জনতা পার্টির অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, “তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে পারলে বিজেপির প্রথম কাজই হবে হায়দরাবাদ শহরের নাম বদল করা।” হায়দরাবাদ ছাড়াও তেলেঙ্গানার সকল মুঘল এবং নিজামদের নামের জায়গাগুলির নাম বদল করা হবে বলেও দাবি করেছে বিধায়ক রাজা। যারা দেশ এবং তেলেঙ্গানার জন্য লড়াই করেছিল তাঁদের নামে করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension