ভারত

বিজ্ঞাপন প্রচারে আট বছরে মোদি সরকারের খরচ ৩২৬০ কোটি রুপি

বিজ্ঞাপনের পেছনে ৩ হাজার ২৬০.৭৯ কোটি রুপি খরচ করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের লোকসভায় দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এমনটাই জানালেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। তারপর থেকে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং সংবাদপত্রে সরকারের সাফল্য প্রচারে বিজ্ঞাপনের জন্য এই বিপুল পরিমাণ রুপি ব্যয় করা হয়েছে।

বামপন্থী সাংসদ মুনিয়ান সেলভারাজ জানতে চেয়েছিলেন বিজ্ঞাপন বাবদ কেন্দ্রীয় সরকার ঠিক কত খরচ করেছে। তার প্রেক্ষিতেই অনুরাগ ঠাকুর সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের বরাত দিয়ে সরকারের বিভিন্ন মাধ্যমে প্রদত্ত বিজ্ঞাপনের হিসাব দেন।

অনুরাগ ঠাকুর জানান, ২০১৬-১৭ অর্থ বছরে বিজ্ঞাপনের পেছনে ৬০৯.১৫ কোটি রুপি ব্যয় করেছে কেন্দ্র। এরপরের বছরগুলোতেও প্রায় ৫০০ কোটি রুপির বিজ্ঞাপন প্রদান করা হয়েছে। চলতি অর্থবর্ষের ৭ ডিসেম্বর পর্যন্ত বিজ্ঞাপন বাবদ যথাক্রমে ১৬৮.৪৮ কোটি রুপি খরচ করা হয়েছে।

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, মোদী সরকারের আট বছরের মধ্যে ৪ বছর টিভির তুলনায় সংবাদপত্রে বিজ্ঞাপনে বেশি খরচ করা হয়েছে। বাকি ৪ বছর টেলিভিশনে বিজ্ঞাপনেই সবচেয়ে বেশি খরচ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension