
বিজয়ের মাসেমুক্তিযুদ্ধ
বিজয়ের দিনলিপি- ১৮ ডিসেম্বর ১৯৭১
বাংলাদেশ সরকারের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ঢাকায় পৌঁছলেন। রুহুল কুদ্দুস, নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল। এবং আবদুল খালেক, ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজি)। ঢাকা শহরে কিছুক্ষণ পর পরই গুলির শব্দ অব্যাহত শোনা যাচ্ছিল।মুক্তিযোদ্ধারা বিজয়ের আনন্দ উদযাপন করছিল।
ফঁরাসি বুদ্ধিজীবী আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের কাছে এক খোলা চিঠি লেখেন। চিঠিতে তিনি ভারতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজয়ের তিন মাস আগে থেকেই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন ১৫০জন ঝানু সৈনিক নিয়ে বাংলাদেশের পক্ষে লড়াই করতে প্রস্তুত ছিলেন।
নিরপেক্ষ এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চারটি সোভিয়েত ট্যাঙ্ক বসানো হয়। সাবেক গভর্নর ড. মালেককে ছিনতাই করতে মুক্তিযোদ্ধারা যে কোনও রকম পদক্ষেপ নিতে পারে মনে করে এই প্রহরা বসানো হয়।
সানডে টাইমসের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, পাকিস্তানকে অবশ্যই মুজিবকে মুক্ত করে দিতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা বদ্ধ দুয়ার খুলে দেয়, কিন্তু এরপরই শুরু হয় মূল কাজ।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে ইংরেজি থেকে অনূদিত- মুখা।



