বিনোদন

বিদায়ের দিনে শুনে নিন ‘অটল-জগজিৎ-শাহরুখ’ মেলবন্ধনে তৈরি সেই গান

রূপসী বাংলা ডেস্ক:রাজনীতিবিদ। প্রাক্তন প্রধানমন্ত্রী। অটল বিহারী নামটা কানে আসলেই আমাদের মাথায় এদুটি শব্দ আগে আসে। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই জানা এক বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্বের আড়ালে তিনি ছিলেন এক কবি।

তাঁর লেখা কবিতা দিয়ে অ্যালবাম বানিয়েছিলেন পরিচালক যশ চোপড়া। যেখানে বাজপেয়ীর ছন্দে জগজিৎ সিংহের গায়কি। অমিতাভের ‘ব্যারিটন ভয়েস’। আর পর্দায় শাহরুখ খান। সব মিলিয়ে সেই কোনও কহিনূর থেকে কম নয়! আজ বিদায়ের দিনে এই অ্যালবামের গান থাকল আপনাদের জন্য।

তবে শুধু কবি নন। পাশাপাশি সিনেমার সমালোচকও ছিলেন তিনি। বাজপেয়ীকে বিশ্লেষণ হয়ত অনেক রকম ভাবে হবে৷ উঠে আসবে ছাত্রাবস্থায় ব্রিটিশদের কাছে মুচলেকা দেওয়ার মতো বিতর্কিত বিষয়টিও৷ কিন্তু তাঁর সংসদীয় জীবন মানেই ঘটনার ঘনঘটা৷ প্রধানমন্ত্রী থাকার সময় কার্গিল যুদ্ধ, সংসদে জঙ্গি হামলা, লাহোর পর্যন্ত বাস চালানো, ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই, গুজরাত গোষ্ঠী সংঘর্ষ ইত্যাদি ঘটনা তাঁকেই তাড়া করেছে৷

রাষ্ট্রীয় স্বয়ং সেবক হিসেবে যে রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন তাতে সমালোচনা ও প্রশংসা এসেছে সমুদ্রের ঢেউয়ের মতো৷ তবুও নির্বিঘ্নে কবিতা লিখে গিয়েছিলেন৷ এসো আর একবার চিরাগ জ্বালাই… এতেই ধরা পড়েছিল তাঁর আকুক্তি৷ বাকিটা তো অতীত৷

https://www.youtube.com/watch?v=2Im6b_jFuO4&feature=youtu.be

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension