
বাংলাদেশ
বিমান যোগাযোগে ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান।
এর ফলে ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত মাস্কাটগামী ফ্লাইট আবার চালু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে বিমান কর্তৃপক্ষ ঢাকা-মাস্কট রুটের বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের তাদের কাছাকাছি বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করেছে।
ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দের কথা জানিয়েছে বিমান।
গত ২১ ডিসেম্বর ওমান সরকার আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান ওমানগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল।❐



