
বিল গেটসের অর্থায়নে করোনা ভ্যাকসিন তৈরির ফ্যাক্টরি হচ্ছে
বিল গেটস সময় নষ্ট করতে চান না। মার্কিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থার অর্থায়নে ভ্যাকসিন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে।
মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত উদ্ধাবনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচের জন্য প্রস্তুত আছেন।
এদিকে গত কয়েকমাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী ১১ লাখ ১৮ হাজার ৫৬২ জন এবং মারা গেছে ৫৯ হাজার ২২৬ জন।
তবে করোনা চিকিৎসার ওষুধ কিংবা ভ্যাকসিন এখন পর্যন্ত নেই। বিষয়টি নিয়ে সারাবিশ্বের মানুষ এখন আতঙ্কে রয়েছে।
তবে বিল গেটস সময় নষ্ট করতে চান না। মার্কিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থার অর্থায়নে ভ্যাকসিন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে।
সেখানে অন্তত সাতজন বিশিষ্ট বিজ্ঞানি নিরলসভাবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন, আমরা চাইলেই কেবল দু’জনকে বাছাই করতে পারতাম। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। সে কারণে সাতজনকেই কাজে লাগাচ্ছি।
এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি থাকার কথাও জানান তিনি।◉



