যুক্তরাষ্ট্র

বিল গেটসের সুন্দরীদের সঙ্গে নগ্ন হয়ে আড্ডা দিতেন

বিল গেটসের জীবনী লেখক জেমস ওয়ালেস জানিয়েছেন, বিল গেটস এককালে প্রবল পার্টিপ্রেমী ছিলেন। সুন্দরীদের সঙ্গে নগ্ন হয়ে আড্ডা দিতেন তিনি।

গত মে মাসে বিল গেটস ও স্ত্রী মেলিন্ডার বিচ্ছেদ হয়। ২৭ বছরের সম্পর্ক হঠাৎ কী করে ভাঙল তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এককালের উদ্দাম জীবনযাপন নেপথ্যের কারণ কি না, তা নিয়েও আলোচনা আছে।

বিল গেটসের জীবনী লেখক জানান, আশি ও নব্বইয়ের দশকে বিল গেটস ন্যুড পার্টিতে সুন্দরীদের সঙ্গে সুইমিং পুলে আনন্দ করার পাশাপাশি নিয়মিত মদপান করতেন।

ওয়ালেসের কথায়, বিল গেটস সুন্দরী নিজেই নির্বাচন করতেন। তবে তিনি সশরীরে গিয়ে তাদের নিয়ে আসতেন, নাকি কোথায় আসতে হবে তা বলে দিতেন সেটা জানি না।

বিল গেটসের অতীত সম্পর্কে আরও জানা গেছে, কম্পিউটার এক্সপো ও অন্যান্য বড় ট্রেড কনফারেন্সের পর পার্টিতে মেতে উঠতেন তিনি।

কম্পিউটার জগতের গসিপ লেখা রবার্ট এক্স ক্রিঙ্গলি বলছেন, খুব সহজেই মদ্যপ হয়ে যেতেন গেটস। এমনকি মেলিন্ডার সঙ্গে ডেটিং চলাকালীনও এসব করেছেন তিনি। ক্রিঙ্গলির দাবি, তখনও মেলিন্ডার সঙ্গে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ হননি বিল গেটস।

বিজনেস ইনসাইডার

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension