প্রধান খবরবাংলাদেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, চালক-সহকারী আটক

রূপসী বাংলা ডেস্ক:চট্টগ্রাম নগরীতে ভরদুপুরে চলন্ত বাসে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় চালক ও তার সহকারীকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার বেলা একটার দিকে নগরীর ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটে। আটক চালকের নাম রাসেল (৩৪) ও তার সহকারীর নাম হানিফ (২৬)। তবে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনও মামলা হয়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করার অভিযোগে একটি বাসের চালক ও সহকারীকে পুলিশে দিয়েছে বাসিন্দারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গণপিটুনীতে আটক দুইজন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নগরীরর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই শিক্ষার্থী বাসটিতে করে যাচ্ছিলেন। দামপাড়া ওয়াসার মোড়ে এলে বাসটি খালি হয়ে পড়ে। এসময় চালক ও হেলপার মিলে ৩ জন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি বাসের হেলপারকে ধাক্কা দিয়ে রাস্তায় লাফিয়ে পড়ে। এটা দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে বাসটি আটক করে চালক ও সহকারীকে ধরে পিটুনী দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension