আন্তর্জাতিক

বিশ্বে করোনায় প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৯৮ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ২৮৯ জন।

আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৫১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন।

সেখানে মারা গেছেন ৫২ হাজার ১৮৫ জন। এর ঠিক পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন এবং মৃতের সংখ্যা ২২ হাজার ৫২৪ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে ইটালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, চীন ও রাশিয়া।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জনের শরীরে। আক্রান্তদের ১৩১ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১১২ জন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension