আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ৭ লাখ ছাড়াল

বিশ্ব গেল ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল। করোনা ভাইরাস শুক্রবার ৩ লাখ ১৪ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে। একই সময়ে এতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে সাড়ে ৫ হাজার মানুষের।

এর ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু ৯ লাখ ৫৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৩ কোটি ৮ লক্ষ ৬৩ হাজারের বেশী মানুষ।

এদিনও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। নতুন করে ১২শ’র বেশি মৃত্যু এবং ৯৩ হাজার সংক্রমণ শনাক্তে, দেশটিতে মোট প্রাণহানি ৮৭ হাজার এবং আক্রান্ত ৫৩ লাখের বেশি।

সাড়ে ৯শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৩ হাজার। দু’সপ্তাহের বেশি সময় পর একদিনে ফের ৫০ হাজারের বেশি মার্কিনীর দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। মোট আক্রান্ত সোয়া ৬৯ লাখ।

ব্রাজিলে মারা গেছেন আরও ৮ শতাধিক মানুষ। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৪৫ লাখ। মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৭২ হাজার হয়েছে মেক্সিকোতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension