
আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র
বিয়ের অনুষ্ঠানে হোটেলের ছাদ ধসে নিহত ১৫
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: খানা-পিনা, নাচ-গানে মুখর ছিলো বিয়ের অনুষ্ঠান। এরই মাঝে হঠাৎ হোটেলের ছাদ ধসে পড়লো। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এ ঘটনা ঘটেছে। চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর নিশ্চিত করেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার আলহামব্রা নামের হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত হোটেলটি পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরে অবস্থিত।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।



