আঞ্চলিকবাংলাদেশ

বুড়িচংয়ে অটো রাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে কৃষকের মৃত্যু

কুমিল্লা বুড়িচংয়ে অটো রাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ের আগুনে দগ্ধ হয়ে এক কৃষকের (৫০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ওই কৃষকের মৃত্যু হয়। এর আগে উপজেলার কংশনগর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশের ওই ছাইয়ে তিনি দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান ইস্কান্দার আলী ও নিহত কৃষক শরিফ উদ্দিনের বড় ছেলে মো: রুবেল।

নিহতের স্ত্রী ও ছেলেদের সাথে কথা বলে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রির পাশের জমিতে ফেলে রাখা জলন্ত ছাইয়ের স্তুপে পড়ে দগ্ধ হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে লাশ আনা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে নিহতের মেয়ের জামাই জানান, তার শরীরের প্রায় ৭০ ভাগ ঝলসে যায়। ব্রাদার্স এগ্রো (চালকল) ইন্ডাস্ট্রির মালিক আব্দুল আলিমের দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কমকর্তা সাহিদা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফসলি জমি ও খাল বিল নদী দূষণ করে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না। যারা এসব চালকল চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে ওই কারখানার মালিকদের বারবার সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রি পরিদর্শন করে পরিবেশ দুষণ ও ফসলের ক্ষতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যম এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া মঙ্গলবার ওই এলাকার তিনটি অটোরাইস মিলকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension